ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কুচক্রী মহল কোনোভাবেই আমাদের সঙ্গে পারবে না: র‌্যাব ডিজি

র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, আশা করি, শান্তিপূর্ণভাবেই পূজা পার করব। কুচক্রী মহল কোনোভাবেই আমাদের সঙ্গে পারবে না। তাদের হীন প্রচেষ্টা ব্যর্থ হবে। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জে আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এর আগে শহরের মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। র‍্যাব ডিজি বলেন, আমাদের একটি অসাম্প্রদায়িক ঐতিহাসিক চরিত্র রয়েছে। আমরা যেন একইভাবে ভবিষ্যতেও সব সম্প্রদায়ের মানুষ মিলে শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারি, সেই প্রত্যাশাই করি।


তিনি বলেন, এবারের পূজায় র‍্যাবসহ সব বাহিনী এমনকি সশস্ত্র বাহিনীও মাঠে আছে। পূজা উৎসবমুখর করতে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, তা নিশ্চিত করতে কাজ করে যাবো।


ads
ads
ads

Our Facebook Page

↑